সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে
– উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলী আহসান রবি,সিনিয়র রিপোর্টারঃ
৬ আগস্ট,২০২৫খ্রি:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজকল্যাণমূলক প্রতিটি সেবা কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেই সেবার সুবিধা পায়। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ যেন তাদের প্রয়োজনীয় সেবা পান সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।
তিনি আজ ময়মনসিংহ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, সেবা প্রদানে জটিলতা বা বিলম্ব নয়, বরং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার। সেবা একটি পবিত্র কাজ, জনগণের জন্য কাজ করাকে যদি আমরা ইবাদতের অংশ হিসেবে দেখি, তাহলে আমাদের কাজের মান ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে।

উপদেষ্টা আরো বলেন, আমরা ইউনিয়ন পর্যায়ে সমাজকল্যাণমূলক সেবা কার্যক্রমকে শক্তিশালী করতে চাই। তাই ইউনিয়ন লেভেলে সমাজসেবা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তুলতে হবে। সারাদেশের ন্যায় ময়মনসিংহের পশ্চাৎপদ অসচ্ছল মানুষ এবং নারীরাও যাতে সমান সুযোগ পায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই ময়মনসিংহ সমাজসেবা বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।

সভা শেষে প্রধান অতিথি শহর সমাজসেবা কার্যালয়ের অধীন সমন্বয় পরিষদ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আওতাধীন তৃণমূল পর্যায়ের অসহায় প্রশিক্ষণ গ্রহীতা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102