বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

মোঃ রবিউল ইসলামঃ আজ ২২ শ্রাবণ। বাঙালির চিন্তা ও মননের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যকে নানা বর্ণে-গন্ধে-ছন্দে-গীতিতে সাজানো রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের শ্রাবণের এক দুপুরে বিদায় নেন।

জীবনভর প্রেম আর প্রকৃতির বন্দনা করা এই কবির বিপুল সৃষ্টির মাঝে মানুষই ছিল মূলমন্ত্র। গল্প উপন্যাস কবিতা কিংবা গানে জীবনের নানা আয়োজন সাজালেও তার সৃষ্টির মাঝেই কোথায় যেন বলে গেলেন সব শেষে কিছুই থাকে না আর। এই সত্যটুকু মেনে নিয়ে আজও সমাজ কিংবা মানবিক সংকট রবিই পরম আশ্রয়। তার অনন্য সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গান বাংলা সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে গেছে বিশ্বের কাছে।

আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ, বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে।

জীবনের যত অনুভব তার সবটুকুই স্পর্শ করেছেন সৃষ্টিতে। এক অসীম প্রেমের আকুতি, অন্তহীন বিরহ বেদনার নির্লিপ্ত প্রতিচ্ছবি এঁকেছেন তিনি ধ্যানমগ্নতায়। বাংলার মাটি জলে প্রেম প্রকৃতি আর মানব বন্দনায় সকলের মাঝে নেমে এসে কিরণ ছড়িয়েছেন রবির সমান তীব্রতায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102