সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হরিণাকুণ্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী “জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী “জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে র‍্যালি ও গণ মিছিলের আয়োজন করেছেন।

মঙ্গলবার বিকাল ৩ টায় “জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ মিছিলে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় ও হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিয়া বিভাগ ও যুব বিভাগের দায়িত্বে সারিবদ্ধ ভাবে, নেতৃবৃন্দ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ধারণ করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের বিপুল উপস্থিতি ছিলেন।

এসময় গণমিছিলের আগেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, আগামী আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ-২আসনের এমপি মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, উপজেলা আমির মোঃ বাবুল হোসেনের নেতৃত্বে, সকল নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে র‍্যালি ও গন মিসিল শুরু করা হয়।

“জুলাই অভ্যুত্থান ইসলামী রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই দিবসটি আমাদেরকে ত্যাগ, আদর্শ এবং আন্দোলনের শিক্ষা দেয়।” পথচারীদের মাঝে র‍্যালিটি ব্যাপক উৎসাহের সৃষ্টি করে এবং স্থানীয় বাজার এলাকায় একধরনের ধর্মীয়-রাজনৈতিক উৎসাহ তৈরি হয়েছে।

সার্বিকভাবে র‍্যালিটি প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু করে পৌর কাঁচা বাজার,হল বাজার, কাটা আড়ৎ, তেল পাম্পের সামনে দিয়ে, চিতলীপাড়া, হাসপাতাল মোড়, একতারা মোড় হয়ে দোয়েল চন্ত্রে এসে শান্তিপূর্ণ ভাবে উপজেলা আমির মোঃ বাবুল হোসেন সমাপ্ত ঘোষণা করেন।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আদর্শ ও রাজনীতিকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং দলীয় প্রতীক ও প্রতীকযুক্ত পতাকা দেখা গেছে। এ সময় প্রশাসন, অনলাইন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102