সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

গোপালগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে এই প্রথম জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের উদ্যোগে এস.এস.সি,এস. এস.সি(ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (২আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। জেলার ৫টি উপজেলার এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ)-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো “মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলা”।

অনুষ্ঠানে জেলার মোট ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “স্কুল ও কলেজ সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিতি কোনো ভাবেই কাম্য নয়।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। লেখাপড়া শিখে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হওয়া বাঞ্ছনীয়। মনে প্রাণে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে,দেশের কল্যাণে কাজ করতে হবে, ভবিষ্যতে দেশ পরিচালনায় তোমরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলায় প্রথমবারের মতো ব্যাপক এ মহতী আয়োজনে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবছর এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদানের এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কোটালী পাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মুনমুন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাইন বিল্লাহ, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সিকদার, গোপালগঞ্জ এস.কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.মোঃ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (চীফ ইন্সট্রাক্টর) কল্যান কুমার বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলম, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরশিক্ষকগণ, জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102