রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

পৌর ব্যাবস্থাপনার উন্নয়নের লক্ষে ঝিনাইদহে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:

পৌর এলাকায় পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর নির্মাণ, খাল খনন ও উদ্ধার, দ্রুত ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়নসহ পৌরসভার নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

এ উপলক্ষে আজ শনিবার (০২ আগস্ট) বিকেলে শহরের পায়রা চত্তরে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুূল ইসলাম, সহ-সভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

সে সময় বক্তারা বলেন, ঝিনাইদহ পৌরসভা দেশের অন্যতম রোল মডেল পৌরসভা হলেও এর কার্যক্রম বর্তমানে নিষ্কিয়। এখানে ড্রেনেজ ব্যাবস্থাপনার চরম বিপর্যয় যার ফলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বক্তারা আরও বলেন, ঝিনাইদহ পৌরসভায় পরিকল্পনা ছাড়ায় গড়ে উঠছে ঘরবাড়ি যার ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও নোংরা পরিবেশ।এ থেকে মুক্তি পেতে নেই কোন সচেতনতামূলক প্রচার প্রচারণা। এ সময় আয়োজক কমিটির পক্ষথেকে দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে আহবান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102