রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কুমিল্লা তিতাসে প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখল ও বৃদ্ধা মাকে হুমকি-ধমকির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি দক্ষিণপাড়া ভূঁইয়া বাড়িতে প্রবাসে থাকা একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। মৃত আসাদ ভূঁইয়ার তিন ছেলে—বড় ছেলে শফি মাহমুদ ভূঁইয়া (দুবাই প্রবাসী), মেজো ছেলে হাসান মাহমুদ ভূঁইয়া (ইতালি প্রবাসী) এবং ছোট ছেলে সায়মন ভূঁইয়া (ফ্রান্স প্রবাসী) দেশে না থাকার সুযোগে স্থানীয় এক ভূমিদস্যু তাদের সম্পত্তি দখলে নিয়েছে বলে পরিবারটির অভিযোগ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হোসেন, যাকে স্থানীয়ভাবে ‘টলার হোসেন’ নামে চেনে, দালালচক্র ও কিছু সন্ত্রাসী সহযোগীদের নিয়ে জোরপূর্বক ঘর তুলেছে উক্ত ভুঁইয়া বাড়ির জমিতে। এ সময় বারবার বাধা দিলেও হাসান মাহমুদের বৃদ্ধা মা, যিনি হার্টের রোগী, তাকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

প্রবাসী পরিবারের সদস্যদের দাবি, তারা দেশে না থাকার কারণে একটি চক্র তাদের জমি আত্মসাতের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চুপ রাখতে বাধ্য করা হয়। তারা বলেন, আজ থেকে প্রায় ৫৬ বছর আগে আমরা জায়গা কিনেছি এবং ভোগ দখলে আছি। হঠাৎ করে হোসেন মিয়া আমাদের জায়গায় এসে ঘর তৈরি করে ঝামেলা সৃষ্টি করছে। আমরা দেশে না থাকার কারণে সে নিজ নামে আমাদের জমি বিএস করে ফেলেছে এবং খারিজ করে ফেলেছে। যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। সে প্রতারণা করে ও তার ভাগিনা আ’লীগ নেতার প্রভাবে এসব করছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই ভূমি দখলের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে বাতাকান্দি গ্রামের হোসেন বলেন, তারা যার কাছ থেকে জমি কিনেছে আমরাও সেই মালিক থেকে জমি ক্রয় করেছি। আমি কিনেছি ৭ শতক, আর তারা কিনেছে ১৫ শতক। তাদের জায়গায় আমি যাইনি। আমার জায়গায় আমি ঘর তৈরি করেছি। এ নিয়ে থানায় অভিযোগও করা হয়েছিলো। তাদেরকে বলেন কাগজপত্র নিয়ে বসতে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102