সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো জেলা পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলাঃ

ঝিনাইদহ: চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে ঝিনাইদহ পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের এসব ফোন ফিরিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়।

এছাড়া ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ২৬ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তাসহ নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার করে সাইবার সেল।

মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবির ওসি আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইকলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। এর পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করেন।

এছাড়াও তারা ক্লুলেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102