সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

“জুলাই পুনর্জাগন–২০২৫” উদযাপন উপলক্ষে ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃদাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোঃ গোলাম কবির এবং গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহব্বত আলী, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পবিত্র কুমার পোদ্দার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়, শাহরিয়ার আহমেদ, জেলা সিভিল

সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস এবং গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।

মেডিকেল ক্যাম্পে সার্জারি, মেডিসিন ও গাইনী বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগত রোগীদের সেবা প্রদান করেন।রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ধারণ ও ওজন মাপাসহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজক কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102