সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

কুমিল্লা হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনায় ২০২২ সালে এসএসসি, এইচ এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা ও হোমনা উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হাওলাদারেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর লায়লা খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এবং কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলান্ আবদুস সাত্তার আলক্বাদেরী, শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন রেহানা মজিদ মহিলা কলেজের ছাত্রী ফারিয়া জাহান এ্যানি।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই কৃতিত্ব আগামী দিনে দেশ ও সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে। তারা আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, সততা ও নৈতিকতা বজায় রেখে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ৩১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ফুলেরর শুভেচ্ছা, সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান প্রদান ও অভিভাবক প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102