সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে কাজ করবেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৮ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন উপলক্ষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে কাজ করবেন। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি জোরালো করতে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
ব্রিফিংয়ে জানানো হয় নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনের যেখানে প্রয়োজন সেখানে রদবদল হবে।

শফিকুল আলম বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে, কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় মিটিং হলো, এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। তিনি বলেন, মিটিংয়ে প্রথমে আলোচনা হয়েছে কো-অর্ডিনেশন নিয়ে, আর্মি, পুলিশ, স্থানীয় প্রশাসন এদের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। কো-অর্ডিনেশন লোকাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে খুব দ্রুততার সঙ্গে বাড়ানোর কথা বলা হয়েছে।

শফিকুল আলম বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে, পুলিশের আইজি মহোদয় বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষ্যে, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। সামনে এটা আরও বাড়তে পারে, এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস-ইনফরমেশনগুলোকে আমরা ডিফাইন করতে পারব, সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে, এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102