সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনের মুক্তির দাবিতে স্মারকলিপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাতাণ্ডের ঘটনায় কারান্তরীণ মসজিদের ইমাম হামিদুর রহমান (৩৫) ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের (২১) মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। রোববার (২৭ জুলাই) দুপুরে স্মারকলিপি দেয় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

এর আগে গত ৬ জুলাই সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার ভেতর থেকে নিখোঁজ মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ।

স্মারকলিপিতে বলা হয়, ময়না হত্যাকাণ্ডের ২২ দিন অতিক্রম হলেও দুই ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির (ইমাম ও মুয়াজ্জিন) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরণের দীর্ঘস্থায়ী আটক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং তা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। স্মারকলিপিতে আরও বলা হয়, স্থানীয় জনগণের তথ্যমতে তারা (ইমাম ও মুয়াজ্জিন) বরাবরই ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্মারকলিপির মাধ্যমে কারান্তরীণ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ময়না হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, সাধাণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করিম, সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ ও মাওলানা আমান উল্লাহ আমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102