মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুমিল্লা তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিদ্যালয়ের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা এবং পাঠদানের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া।

সিনিয়র শিক্ষক রেজাউল করিমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সাবেক অভিভাবক সদস্য হাজী মো. মোহসীন খান, বিশিষ্ট সমাজসেবক সেলিম সিকদার,ফুল কুড়ি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল আজিজ, কামরুজ্জামান টুটুল, মো. সজিবুর রহমান, সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দাস, মো. বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, ছাদেকুর রহমান, মো. আলাউদ্দিন,মোমেনা বেগম, শামীমা আক্তার,তানজিনা আক্তার রুমি, সাইফুল্লাহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102