সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো’র বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিকল্পে একটি বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন। গত ২৩ জুলাই, বুধবার ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত ডঃ তৌহিদুল ইসলামের সাথে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর তিনি ব্রাজিলের এ আগ্রহের কথা জানান।খবর আইবিএননিউজ।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমান চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষত যুক্তরাষ্ট্র কর্তৃক উভয় দেশের উপর আরোপিতব্য উচ্চ ট্যারিফের কারণে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার যুক্তিসমূহ রাষ্ট্রদূত বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উভয় দেশের পারস্পারিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, ব্যাংক কর্তৃক এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রুপরেখা প্রণয়নে একটি ধারনাপত্র উপস্থাপন করেন। এ প্রেক্ষিতে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল শীঘ্রই ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ধারণাপত্রে সন্নিবিষ্ট তথ্যের পাশাপাশি প্রদেয় অন্যান্য বিষয়াবলী অর্ন্তভুক্ত থাকবে।এটি বাংলাদেশের জন্য নি:সন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এগিয়ে আসা দেশের অর্থনীতির জন্য একটি অনন্যসাধারণ সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করেছে।

সব কিছু ঠিক থাকলে এ বrসরান্তে ঢাকায় অনুষ্ঠেয় ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বি-পক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102