সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রাঙ্গাবালীতে কর্মশালা এবং প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে, জাগোনারী এনজিও ‘র বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে “বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্প” টি ০৩জুন ২০২৫ হতে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ০২মাসের জন্য বাস্তবায়িত হচ্ছে। ২৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ইউপি’র প্রতিনিধির অংশগ্রহনে রাঙ্গাবালী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের” শিখন কর্মশালা এবং প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ সভাপতিত্বে উদ্বোধন ঘোষণা করা হয়, সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার, সংস্থা সেভ দ্য চিলড্রেন মো: সরোয়ার হোসাইন এর স্বাগত বক্তব্য রাখেন।

জাগোনারীর ফোকাল পার্সন প্রজেক্ট কো-অর্ডিনেটর-(লাপা) মো: শাহিন আহমেদ সভা সঞ্চালনা করেন, উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার, আইসিটি, আইটি, এসএসিএমও, পিআইও, এমএফও, ইউই, এফপিআই, এফডাব্লিউভি, ইউপি চেয়াম্যান, ইউপি সচিব, কেয়ার বিডি, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। উক্ত “বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের সমন্বয়কারী জনাব মোক্তার হোসেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সমূহ উপস্থাপন করেন এবং কোর ম্যাসেজ প্রদান করে ০২ ইউনিয়নে গত ৩০ মে ২০২৫ তারিখে গভীর নিম্নচাপের কারনে ঘটে যাওয়া অতিজোয়ারে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র মোট ৬২৬ জনকে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতিজনকে ৬০০০ টাকা প্রদান করেছেন। এরপর উন্মুক্ত আলোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন। উন্মুক্ত আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় তারা বলেন, জাগোনারী’র এই প্রকল্পটি অবশ্যই একটি ভাল প্রকল্প। এই প্রকল্পের আওতায় হতদরিদ্র্, বিধবা, প্রতিবন্ধী সহ গভীর নিম্নচাপের প্রভাবে ঘটে যাওয়া অতিজোয়ারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং জীবন ও জীবিকায়নের মান উন্নয়ন করতে সক্ষম হবে।

দূর্যোগের সময় সবচেয়ে বেশী বিপদাপন্ন অবস্থায় থাকে নারী, কিশোরী, শিশু, প্রতিবন্ধী, গর্ভবতী মা ও বৃদ্ধরা। দূর্যোগের সময় আমাদের উচিত এদের প্রতি সবচেয়ে বেশী যত্নবান হওয়া। সভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ মুল্যবান বক্তব্য রাখেন এবং জাগোনারীকে ধন্যবাদ জানান এবং রাঙ্গাবালীতে জাগোনারীর উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন এবং একইসাথে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102