শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সেতু বিভাগে ০৫(পাঁচ) জন তরুণ ইন্টার্নের ইন্টার্নশিপ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

সেতু বিভাগে বিভিন্ন বিষয়ের ০৫(পাঁচ)জন তরুণ ইন্টার্ন (শিক্ষাজীবন শেষে) ১৬ এপ্রিল ২০২৫ হতে ১৬ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ০৩(তিন) মাস মেয়াদে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে সফলভাবে তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। সেতু বিভাগের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ ইন্টার্নশিপ সম্পন্ন করা ইন্টার্নদের সনদপত্র প্রদান করেন।

ইন্টার্নশিপের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়, যা তাঁদের জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তাঁরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। সচিব সেতু বিভাগ ইন্টার্নদের ভবিষ্যৎ সার্বিক সাফল্য কামনা করে বলেন “ইন্টার্নরা সেতু বিভাগ এবং আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে তা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশের সেবাকর্মে তাঁরা নিজেদেরকে একজন সুনাগরিক ও দক্ষ কর্মী হিসেবে উৎসর্গ করবে বলে আমি বিশ্বাস করি”।

এছাড়া, সনদ প্রদান অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন ইন্টার্নরা তাঁদের ইন্টার্নশিপ সময়ে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপনা এবং বেশ কিছু সুপারিশও প্রদান করেন। ইন্টার্নশিপ সনদ প্রদান অনুষ্ঠানে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102