সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিচার প্রার্থী জনগণের জন্য আদালত সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে দেশের সকল জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চীফ মেট্রোপলিটন আদালত এর ন্যায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ২৩ জুলাই-২০২৫ তারিখ থেকে এই সেবা চালু হলো। গোপালগঞ্জের বিচারপ্রার্থী সকল জনগণ এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এ সেবা প্রদান করা হবে।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের নীচ তলায় প্রধান ফটকের পাশেই বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে তিনি ফিতা কেটে, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে তথ্য ও সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র এ্যাড. আলহাজ্ব আজগর আলী খান।

এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ আলাউল আকবর ও মোঃ এনায়েত উল্লাহ, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন,মোঃ শফিকুল ইসলাম, মো: সালমান আহমেদ শুভ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, ফাহমিদা পিয়া, সহকারী জজ অমল কুমার দাস, রুবাইয়া ইয়াসমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন, লাবনী খাতুন, জেলা ও দায়রা জজ আদালতের জিপি এ্যাড.এম এ সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. তৌফিকুল ইসলাম, সিনিয়র এ্যাড. আহমেদ নওশের আলী, আলহাজ্ব এস এম নাহাজ পাশা, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, শেখ মাসুদ আলী, আওলাদ আলী মোল্লা, গোলাম মেহেদী খান, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম সিকদার, নাজির হোসেন সমাদ্দার, সহ-সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক এস এম আমজাদ হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হান্নান মোল্লা, ভারপ্রাপ্ত নাজির খোন্দকার আবু সাইদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102