সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক এর বৈঠক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সদর দপ্তরের সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক আনপিং ইয়ি।

আজ বুধবার (২৩ জুলাই )বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর কার্যক্রম, বীজ উৎপাদন, পাট পণ্যের বাজার বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,
পাট ও পাটজাত পণ্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। সোনালি আঁশ পাট একসময় দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ছিল এবং বর্তমানেও এর গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, আমাদের লক্ষ্য পাটের সোনালি অতীতকে ফিরিয়ে এনে বৈশ্বিক বাজারে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব পণ্যের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য গবেষণা, বিনিয়োগ এবং বিপণনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতা এই কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

আনপিং ইয়ি বলেন, পাট পণ্যের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের পাট পণ্যের বাজার বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী। এদেশের কৃষি পণ্যের উন্নয়নে অফিস স্থাপন করা হয়েছে এবং সেখানে দুই শতাধিক জনবল কাজ করে যাদের অধিকাংশ এদেশেরই। এসময় তিনি পাট পণ্যের উৎপাদন ও বাজার বৃদ্ধিতে সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশে নিযুক্ত এফএও প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102