সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

নবাবগঞ্জে উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষ মেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

মো: আব্দুল হাফিজ, স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে
সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা চত্বরে থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক।

দিনাজপুর জেলার সহকারিবন রক্ষক মোছাঃ নুরুন্নাহার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী সহ অনেকেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সহকারী বন সংরক্ষক ও চরকাই রেঞ্জ কর্মকর্তা তানভীর ইসলাম নাহিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে  মো.আশরাফুল হক বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, গাছ থেকে আমরা ফল পাই। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তাই আসুন আমরা সবাই বেশি করে গাছ লাগাই, গাছের যত্ন নেই পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলে বেশিরভাগ গাছে ছিল ঔষধি ও ফলজ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে একটি করে পেয়ারার গাছ  বিতরণ করেন।মো:আব্দুল হাফিজ। ০১৩১৩৩৯২২১৫। তারিখ ২১/৭/২০২৫।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102