রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৯ জুলাই ২০২৫

শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে, এবারের আয়োজন আসছে বছরের (২০২৬) জানুয়ারিতে হলেও সেটির প্রস্তুতি চলছে এখন থেকেই।

তাছাড়া, এক বছর বিরতির পর এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। এতে সাবমিশন ডেডলাইন ৩১ জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি ৪ দিনব্যাপী হবে।

এশিয়া মহাদেশের যে কোনও ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ পাবেন। সেরা ৩টি প্রজেক্ট পাবে যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ নগদ অর্থ পুরষ্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে। এমনটাই জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

এবারের আয়োজন প্রসঙ্গে মিস্টার জামাল বলেন, ‘গোট বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য ছবি থেকে দুই আড়াইশ বাছাই করা বেশ কঠিন বিষয়। এরসঙ্গে শতাধিক বিদেশি প্রতিনিধি, দেশী অতিথি, সাংবাদিক এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। বলতে পারেন এখন থেকেই আমরা রাতদিন কাজ করে যাচ্ছি, যেন আগামী উৎসবটা অতীতের চেয়েও সুন্দর হয়।’ রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠবে ১০ জানুয়ারি, ২০২৬। পর্দা নামবে ১৮ জানুয়ারি।

প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম অংশ হয়ে থাকছে চলচ্চিত্রে নারী বিষয়ক দ্বাদশ সম্মেলন।
নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ; এই স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102