মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় –উপদেষ্টা আসিফ মাহমুদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৭ জুলাই ২০২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে আয়োজিত যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য গৃহীত পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, যুব উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা ঋণ প্রদান করে থাকি। যুব উদ্যোক্তা ঋণের সিলেকশন ক্রাইটেরিয়া গুলো নিয়ে কাজ করা হচ্ছে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হতে পারে যেকোনো স্টার্টআপ শুরু করার ক্ষেত্রে। এই ঋণের সিলিং ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করা হয়েছে। সামনের দিনে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা -২০২৫ উপদেষ্টা পরিষদ হতে অনুমোদন পেয়েছে।এটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ভবিষ্যতে ভালো করা সম্ভব হবে না। বাস্তবতা যা আছে, তাতে আমাদের উদ্যোক্তাদের সহায়তা করতেই হবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম সেভাবে তৈরি করা হয়নি। আমরা স্টার্টআপ তৈরির কাজের চেষ্টা করছি। এই কাজ স্কুল পর্যায় থেকেই শুরু করতে হবে।আমাদের পাইপলাইন তৈরি করতে হবে। মফস্বলে যারা আছে, তাদেরও সেই পাইপলাইনে রাখতে হবে। সেগমেন্ট করে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102