সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আশুগঞ্জ সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় বুধবার ভোররাত সাড়ে তিনটায় আশুগঞ্জ সেনাক্যাম্প থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করে আমেরিকার তৈরী অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। ঘটনাস্থল থেকে আসাদ মিয়া (৩৮) কে নিজ বাড়িতে গুলিসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করেন। আশুগঞ্জ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমরান খান এ অভিযানে নেতৃত্ব দেন।

আশুগঞ্জ সেনা ক্যাম্প থেকে জানা গেছে, আওয়ামীলীগ ক্যাডার এবং ডামি ভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত সাবেক এমপি মইনুদ্দিন মইনের ঘনিষ্ঠ সহচর, জুলাই আন্দোলনে ৪ আগস্টে আশুগঞ্জ গোল চত্বরে ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও আশুগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম এবং আসাদের বাড়ির আঙিনায় আনুমানিক ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধ পরিসরে মাটি খুঁড়ে একটি আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আসাদ মিয়া (৩৮) কে নিজ বাড়িতে গুলিসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়। আটককৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত অবৈধ রিভলভার, দুই রাউন্ড গুলি ও দুটি স্মার্টফোন আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুগঞ্জ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমরান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। আশুগঞ্জ থানায় তাহার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়া দিন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102