সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের বাতাকান্দি বাজারে ৮ জনের রিং জাল জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আটজনকে আটক করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ জুলাই) উপজেলার বাতাকান্দি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বুধবার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে এক হাজার ৭০ পিস কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ৮৮ হাজার ৯০০ টাকা।

এ সময় আটজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং তিতাস থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102