শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজিবির অভিযান: টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে ডাকাতের আস্তানা উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৬ জুলাই , ২০২৫

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ১টি এলজি গান, ১টি ওয়ান শ্যূটার পিস্তল ও ১টি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

গতকাল সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির আভিযানিকদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়। পরে বিজিবি আভিযানিকদল তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ০১টি বিদেশী রিভলবার ২১ রাউন্ড রিভলবারের গুলি, ০১টি লং ব্যারেল একনলা গাদা বন্দুক, ০৩ রাউন্ড ছড়া গুলি ও ০৫টি খালি খোসা, ০১টি এলজি গান, ০১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ০১টি লং বডি কিরিচ এবং ০২টি লং বডি রামদা উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রঙ্গীখালী গহীন পাহাড়ী জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণকারী ও গুমকারী অপরাধীরা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবি’র এ ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102