সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল স্বেচ্ছাসেবক দলের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আবুল হাসান, সংবাদদাতা ঝিনাইদহঃ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(১৫ জুলাই মঙ্গলবার) বেলা ১১ টার সময় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সভাপতি মোঃ রুহল আমিন পিকুল এর সার্বিক তত্বাবধানে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি উজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ উজ্জামান মনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান পপপু, আজকের প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরজ আলী শান্ত, সমাবেশটির সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক কামরুজ্জামান সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের আব্দুল খালেক, গাফফার আলী সহ জেলার সকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ম আহবায়ক ও অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102