সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ স্পৃষ্ট এক শিশুর মৃত্যু, বাবা আহ’ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, (ভ্রাম্যমান প্রতিনিধিঃ)

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ছারা খাতুন (৮) নামের এক শিশুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় এমন ঘটনা ঘটেছে। নিহত ছারা খাতুন উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামের মো: রফিকুল ইসলাম (নুপুর) আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায় নিহত ছারা খাতুন নিজ বাড়ির টিনের বেড়ার খুটিতে হাত দেয় এবং বাবা সেটা বুঝতে পেরে মেয়েকে উদ্ধার করতে গেলে একই সাথে বাবা ও বিদ্যুৎ স্পৃষ্টের কবলে পড়েন। তবে বাবা বেঁচে গেলেও মেয়ের হাসপাতালে নিয়ে আশা মাত্রই মৃত্যু হয়। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির এই আকর্ষিক দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছে এলাকাবাসী।

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ডাঃ রাব্বিকুল ইসলাম জানান, পরিবারের লোকজন রুগীকে বিকাল ৫ টা ৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসলে আমরা অতি যত্নসহকারে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে প্রতিয়মান হয় তিনি হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরন করেছেন। তবে বাচ্চার বাবা ভর্তি আছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন সুস্থ্য আছেন।

এদিকে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102