বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যায় বিএনপির অনেক নেতার পদত্যাগের হিড়িক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১২ জুলাই , ২০২৫

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯), হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়, একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়, তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ, সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনার পর সারা দেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের একের পর এক নেতার পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে।

শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত ৩০ জনের বেশি নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। অনেকেই পদত্যাগের ঘোষণার সঙ্গে তারা কোন কমিটির কী দায়িত্বে ছিলেন, সেই প্রমাণও দিচ্ছেন ফেসবুকে।

ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে গত বুধবার বিকেলে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর শুক্রবার সকালে তার মরদেহ বরগুনায় নিয়ে আসেন স্বজনেরা। পরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। নিহত সোহাগ তার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার জিনজিরার কদমতলীতে কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন।

নিহতের স্বজনেরা জানান, সোহাগের বয়স যখন মাত্র সাত মাস, তখন বজ্রপাতে সোহাগের বাবা আইউব আলীর মৃত্যু হয়। এরপর মা আলেয়া বেগম জীবিকার সন্ধানে সোহাগ ও তার দুই মেয়েসন্তান নিয়ে ঢাকায় চলে যান। সেখানেই বড় হন সোহাগ।

তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে একটি দোকান চালিয়ে আসছিলেন।
স্বজনদের দাবি, ওই দোকান থেকেই মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কিছু দুর্বৃত্ত। একপর্যায়ে দোকানও তালাবদ্ধ করে দেয় তারা। বুধবার বিকেলে সোহাগকে বাসা থেকে ডেকে নেয় তারা। এরপর আটকে রেখে চাপ প্রয়োগ করা হয় চাঁদা দেওয়ার জন্য। রাজি না হওয়ায় পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই হত্যাকাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সোহাগের নিজ জেলা বরগুনায় চলছে প্রতিবাদ ও শোক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102