মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

কুমিল্লার ১৭ টি উপজেলায় ৩৪ টি ভূমি সেবা সহায়তার শুভ উদ্ভোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

নাগরিকদের ভূমিসেবা সহজীকরণের উদ্দেশ্যে সারাদেশের মত কুমিল্লায়ও অদ্য ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে অবস্থিত একটি কেন্দ্রের মাধ্যমে এ জেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়ছার৷

কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় প্রথম ধাপে ৩৪ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতিপত্র প্রদান করা হয়। প্রয়োজনীয়তার নিরিখে ভবিষ্যতে এই সংখ্যা পরিবর্তন হতে পারে৷

ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের লক্ষ্যঃ
১। ভূমি অফিসের বাইরে নাগরিকগণকে ভূমিসেবা গ্রহণে সহায়তা প্রদান, ২। ভূমিসেবাকে নাগরিকের হাতের কাছে নেওয়া, ৩। ডিজিটাল ভূমিসেবা গ্রহণ পদ্ধতি প্রচলন ও টেকসই করা, ৪। নাগরিকদের ভূমিসেবা গ্রহণ সহজীকরণ, ৫। ভূমিসেবা গ্রহণে সহায়তা/সহযোগিতা প্রদান ও তথ্য সুরক্ষায় বিধিগত কাঠামো তৈরি, ৬। দক্ষ, দায়িত্ববান ও নাগরিকবান্ধব সেবা সহায়তাকারী তৈরি, ৭। সঠিকভাবে নাগরিকের প্রোফাইল তৈরি ও আবেদন ফরম পূরণ করে দাখিল নিশ্চিত করা, ৮। ভূমি অফিস সংশ্লিষ্ট অভিযোগ শূন্যে নামিয়ে আনা।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি এর বিনিময়ে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর জমাকরণ, খাসজমি বন্দোবস্তের আবেদন, অর্পিত সম্পত্তির লীজ নবায়নের আবেদনসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে৷

ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে সরকারের এই উদ্যোগ একটি মাইলফলক হবে বলে আশা করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:তৌহিদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো:শহীদুল ইসলাম, এসি (ল্যান্ড) তানজিনা জাহান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102