সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া অভিযান জুসের দোকানে জরিমানা ২২ হাজার টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে দুই জুসের দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ট্যাংকেরপাড় বিভিন্ন জুসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় নাফীস জুস পয়েন্ট ও রকমারি জুস বিপনীতে ফল হতে বিভিন্ন ধরনের জুস তৈরির অপরিচ্ছন্ন দই ও বরফ দিয়ে জুস তৈরী করা হচ্ছিল। প্রস্তুতকৃত জুস যথাযথ ভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ ও তৈরি করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ নাফীস জুস পয়েন্টকে ১২ হাজার ও রকমারি জুস বিপনীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, দুটি জুসের দোকানকে সরকারের আইন মেনে ও স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102