সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গোপালগঞ্জের মুকসুদপুর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ‘নাম খচিত স্মৃতিফলক’ এর দাবী করেছেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

মুকসুদপুর রণাঙ্গনের অধিনায়ক’৭১ যুদ্ধকালীন কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক,গ্রুপ কমান্ডার আশ্রাফুজ্জামান কহিনুর,আ: ওয়াজেদ মোল্লা,গ্রুপ কমান্ডার মো: আলতাফ হোসেন খান সহ ৭২জন বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে ৯ই আগস্ট মুকসুদপুর থানা শত্রুমুক্ত করে ছিলেন। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই আজ মৃত্যু বরন করেছেন। সেই স্মৃতি ধারণ এবং স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম কে জানানোর লক্ষ্যে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্স ভবনের নিম্নে, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অথবা কলেজ মোড় সড়ক ব-দ্বীপে ত্রী-মোহনায় উল্লেখিত বাহাত্তর জন মুক্তিযোদ্ধার “নাম স্মৃতি ফলক” বিজয় স্তম্ভ স্থাপন করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

উল্লেখ থাকে যে, ১৯৭১ সালে ৯ আগষ্ট যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক,গ্রুপ কমান্ডার আশ্রাফুজ্জামান কহিনুর, আ: ওয়াজেদ মোল্লা ও গ্রুপ কমান্ডার মো: আলতাফ হোসেন খানের নেতৃত্ব ৭২ জন বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ ১১ঘন্টা মরনপণ যুদ্ধ করে মুকসুদপুর থানাকে পাক বাহিনীর দখল থেকে শত্রু মুক্ত করেছিলেন।

এ্র ব্যাপারে মুকসুদপুর রণাঙ্গনের অধিনায়ক ‘৭১ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক জানান, বীর মুক্তিযোদ্ধারা ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুকসুদপুর উপজেলা সদরে “নাম স্মৃতি ফলক” স্থাপনের জন্য মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছিলেন। মুকসুদপুর মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ‘নাম খচিত স্মৃতিফলক’ দ্রুত স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102