সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. ও জিপিএইচ ইস্পাত কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ৬৫২ টাকার চেক হস্তান্তর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার তাঁর দপ্তরে ”লাফার্জ হোলসিম বাংলাদেশ লি.” ও ”জিপিএস ইস্পাত” কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ৬৫২ টাকার চেক গ্রহণ করেছেন। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে। তন্মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. এর ২ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ৬৫২ টাকা
এবং জিপিএস ইস্পাত এর ১ কোটি টাকা।

উপদেষ্টা লাফার্জ হোলসিম বাংলাদেশ লি.” ও ”জিপিএস ইস্পাত’’ এর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই তহবিল দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত, দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহৃত হবে। শ্রম আইন ২০০৬ অনুযায়ী সকল শিল্প প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমান অর্থ শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমা দেওয়ার জন্য তিঁনি আহ্বান জানান।

চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. ও জিপিএস ইস্পাত এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102