মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রাঙ্গাবালীতে কৃষকদের মাঝে বীজ সার ও চারা বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধান, গ্রীষ্মকালীন শাক সবজি এর বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়।

সোমবার সকাল ১২টার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গাবালীর আয়োজনে উপজেলার প্রান্তিক (৩০০০) ৩হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধান, ১৫ শত নারিকেল চারা সহ গ্রীষ্মকালীন শাক সবজি এরং মরিচের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এতে রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান প্রান্তিক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে উক্ত কৃষি পণ্য বিতরণ করেণ। এ সময় উপস্থিত ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল পাশা, উপজেলা কৃষক দলের সভাপতি মো: আলমগীর খলিফা।

উপজেলার ৬টি ইউনিয়নের ৩হাজার জনকে
কৃষি সমৃদ্ধিকরণে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ- ২ /২০২৫ -২৬ মৌসুমী প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (১) উফশী আমন ধান ০৫ কেজি, পটাশ ও ড্যাপ সার ১০ কেজি করে ৩ হাজার (২) নারিকেল ১৫শত চারা ২৫০ কৃষক ও ৫০,টি প্রতিষ্ঠান (৩) লেবু চারা ৮৫ জন কৃষক (৪) তাল চারা ৫৩ জন কৃষক (৫) আম চারা ৬৫ জন কৃষক (৬) নিম, বেল, জাম, কাঁঠাল চারা ১হাজার ছাত্ররা (৭) হাইব্রীড মরিচ চারা ৩০০জন কৃষক (৮) উফশী শাক-সবজি বীজ ৬০ জনের মাঝে চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সবসময়ই প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে। তার ধারাবাহিকতায় আজকের এ বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান উৎপাদন বাড়াতে হবে। এ ব্যাপারে তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102