সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ ও সুমাইয়ার শোকার্ত পরিবারের বাসায় —— উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

নারায়ণগঞ্জ, ৬ জুলাই ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্র কোন দিন ভুলবে না।

তিনি আজ সকালে নারায়গঞ্জ শহরের নয়ামাটি এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান। এ সময় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব শামীমা ফেরদৌস, নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জুলাই কন্যারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,
জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে ও তাদের স্মরণীয় করে রাখতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।
উপদেষ্টা বলেন, সরকার পুরো জুলাই মাস জুড়ে গণঅভ্যুত্থানে শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেয়ার কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে শহিদদের পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে, রাষ্ট্র তাদের পাশে রয়েছে। জুলাই আন্দোলনকারিদের আত্মত্যাগে তাদের পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্র সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।

তিনি বলেন, দেশ ও জাতি যাতে শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে পারে সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের নারী ও শিশুরা যাতে নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে সেইলক্ষ্যে সমাজকে পুনর্গঠন করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা শারমিন মুরশিদ।

পরে উপদেষ্টা শারমীন মুরশিদ সিদ্ধিরগঞ্জে নিহত নারী সুমাইয়ার বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102