সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে দরিদ্র ইসমাঈলকে দোকান গঠনে সহায়তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত :

কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তিতাস উপজেলাধীন কালিপুর গ্রামে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত এক অসহায়কে ব্যবসার গতিশীলতার লক্ষ্যে মোট ৩৫ হাজার টাকা ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়। ফ্রেন্ডস ক্লাব পরিবার এবং স্পেন প্রবাসী রাসেল সরকারের সার্বিক অর্থায়নে উক্ত মানবিক কাজটি সম্পাদন করা হয়।

উক্ত সহায়তা পৌঁছানোর সময় যারা উপস্থিত ছিলেন তারা হলেন, বিশিষ্ট সংগঠক, সাংবাদিক ও ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রভাষক হালিম সৈকত, সাবেক বিজিবি অফিসার ফারুক কামাল, ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম নিরব, ফারুক সরকার, আমিনুল ইসলাম, সাংবাদিক রমিজ উদ্দিন ও সাংবাদিক মোঃ হানিফ মিয়া প্রমূখ।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব বিগত ১৫ বছর যাবত মানবতার কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কুমিল্লা জেলায় কাজ করে যাচ্ছে। দেশ বিদেশের সকলের ভালোবাসায় সংগঠনের পথচলা আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা ক্লাব সংশ্লিষ্ট সকলের।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102