রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

শৈলকূপায় পেশাজীবীদের ঐক্যজোট: ‘উপজেলা পেশাজীবী অধিকার পরিষদের’ আহ্বায়ক কমিটি গঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকূপায় প্রথমবারের মতো বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠিত হলো ‘উপজেলা পেশাজীবী অধিকার পরিষদ’। নানা জটিলতা ও বাধা পেরিয়ে গত ২৯ জুন (শনিবার) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে সর্বসম্মতভাবে গঠিত হয় আহ্বায়ক কমিটি। পেশাজীবীদের অধিকার আদায়, নৈতিক মর্যাদা রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বলেন, পেশাভিত্তিক মানুষদের নিয়ে এ ধরনের একটি নিরপেক্ষ ও অধিকারভিত্তিক প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরেই। নানা ষড়যন্ত্র ও প্রভাব কাটিয়ে অবশেষে সংগঠনের পথচলা শুরু হওয়ায় উপস্থিত জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

কমিটির তালিকাঃ
আহ্বায়ক মোঃ লিটন হোসেন (সাংবাদিক)
যুগ্ম আহ্বায়কঃ ১. মোঃ শরিফুল ইসলাম ২. মোঃ সোয়ায়েব হোসেন রানা ৩. মোছাঃ রেক্সানা খাতুন ৪. মোঃ ইউনুস শেখ
সদস্য সচিবঃ ২. মোছাঃ হোসনে আরা নীলা
যুগ্ম সদস্য সচিবঃ ১. মোঃ সিরাজুল ইসলাম 2. মোঃ মামুন হোসেন 3. মোঃ হামিদুর রহমান 4. মোঃ তারিকুল ইসলাম
সদস্য ১. মোঃ জামাল হোসেন 2. মোঃ হাবিবুল্লাহ পলাশ 3. মোঃ শাহন হোসেন 4. মোঃ পারভেজ হোসেন5. মোঃ আজিজুল হোসেন
6. মোঃ শান্ত হোসেন 7. মোঃ রাকিব হোসেন 8. মোঃ রবিউল ইসলাম 9. মোঃ বিপ্লব হোসেন 10. মোঃ ফারুক হোসেন মোল্লা

কমিটি ঘোষণা শেষে উপস্থিত পেশাজীবীরা করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠন শৈলকূপার সামাজিক‑অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

“পেশাজীবীদের দাবির প্রশ্নে আমরা অবিচল থাকব। অন্যায়‑দুর্নীতির বিরুদ্ধে সত্য‑সাহসের উচ্চারণই হবে আমাদের পথচলা।”
—মোঃ লিটন হোসেন, আহ্বায়ক

সংগঠনটি শিগগিরই উপজেলার প্রত্যন্ত এলাকায় মতবিনিময় সভা, আইনি সহায়তা ক্যাম্প ও পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজনের ঘোষণা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102