সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ব্রাহ্মণবাড়িয়ার যুবকের আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন ফয়সাল (২৫) নামের এক যুবক। আত্মহত্যার আগে প্রেমিকার উদ্দেশ্যে চিঠিও লিখে রেখে গেছেন ফয়সাল। এমন মর্মান্তিক ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পূর্ব মেড্ডায়।

গত সোমবার (২ জুলাই) রাত ১০টার দিকে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ফয়সাল মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে। মৃত্যুর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফয়সাল প্রেমিকার উদ্দেশ্যে লেখেন- আমি আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হল তুমি। এই দুনিয়াতে একসাথে থাকার ইচ্ছাটা অনেক ছিল দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষগুলা বুঝলো না.. আহারে কষ্ট। তুমি আমার মুক্তা।

ফয়সালের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন তিনি। তবে দুই পরিবারের সম্মতি না থাকায় সম্পর্কটি পরিণতি পায়নি।
পুলিশ জানায়, ফয়সালের ঘর থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যেটি প্রেমিকা মুক্তা ফয়সালের উদ্দেশেই লেখা বলে ধারণা করা হচ্ছে। সেই চিঠি ও ফয়সালের ফেসবুক স্ট্যাটাস মিলিয়ে প্রতীয়মান হয়, সম্পর্ক ভেঙে না পড়লেও পারিবারিক অসম্মতির কারণে মানসিকভাবে চরম হতাশায় ভুগছিলেন ফয়সাল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, “ফয়সালের মৃত্যুর বিষয়টি খুবই হৃদয়বিদারক। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102