সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের বাতাকান্দি বাজারে মাদকবিরোধী অভিযান: ৭৫০ গ্রাম গাঁজাসহ একজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ০২ জুলাই ২০২৫ ইং তারিখ, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আবুল বাশার খন্দকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বলরামপুর ইউনিয়নের উত্তর আকালিয়া এলাকায় অবস্থিত বাতাকান্দি বাজারের জসিমের ঘরের সামনে থেকে আসামীকে আটক করেন।
আটককৃত ব্যক্তি হলেন বাবুল (৫০), পিতা-মৃত মোস্তফা, স্থায়ী ঠিকানা—মাছিমপুর (জগতপুর মাছিমপুর), বর্তমানে বসবাসরত জসিমের ঘর, বাতাকান্দি বাজার, বলরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, থানা-তিতাস, জেলা-কুমিল্লা।

আসামির দখল থেকে মোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিতাস থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102