মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ চরচারতলা বুধবার ২ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যার সময়। সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চরচারতলা এলাকায় আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে, সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোস্তফা সরকার নামে এক শীর্ষ মাদক কারবারীর কাছ থেকে ১৭পিছ ইয়াবা, ৫টি মোবাইল, ও ৬৭৩০ (ছয় হাজার সাতশত এিশ) টাকা সহ সেনাবাহিনী তাকে গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী নাম মোঃ মোস্তফা সরকার (৫৪) পিতা: মৃত ইউনুস সরকার, গ্রাম: চরচারতলা, পোস্ট: আশুগঞ্জ, থানা: আশুগঞ্জ, জেলা: বি-বাড়িয়া।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং মালামাল সহ আশুগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াদিন।