সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে সকাল দশটায় উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজে উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র আয়োজনে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র আহবায়ক মো.সাজ্জাদ হোসেন সজীব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মইনুদ্দিন চিশতী, উপজেলা প্রকৌশলী মো.শহিদুল ইসলাম, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত সুবেদার মো.ফারুক কামাল প্রমুখ।

বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবী কমিউনিটি তিউসেক)’র সদস্য সচিব মো.বশির আহমেদ।সংগঠনটির আয়োজনে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৭ শত বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102