বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার করেছে সিটিটিসি

রাজশাহীতে আরএমপি পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

আবুল হাশেম, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনান্দ র‍্যালি
করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, র‍‍্যাব -৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন। পরে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় আরএমপির ৩৩ বছরের সাফল্যগাথা তুলে ধরে ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “১৯৯২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে আরএমপি আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এটি একটি আধুনিক, সুসংগঠিত ও স্বনির্ভর ইউনিটে পরিণত হয়েছে।” শুরুতে মাত্র ৯২ বর্গকিলোমিটার এলাকায় ৪টি থানা নিয়ে গঠিত আরএমপির আওতা এখন ৪৭২ বর্গকিলোমিটারে বিস্তৃত। বর্তমানে এর অধীনে রয়েছে ১২টি থানা-বোয়ালিয়া মডেল, রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, কাঁটাখালী, বেলপুকুর, শাহ মখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, দামকুড়া ও কর্ণহার। এছাড়াও রয়েছে ১২টি পুলিশ ফাঁড়ি ও ৩টি বিশেষ পুলিশের দল। ইউনিটটির কার্যক্রম পরিচালিত হচ্ছে ৪টি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, শাহ মখদুম ও মতিহার-এর মাধ্যমে।

আরএমপির অধীনে রয়েছে সিটিএসবি (কাউন্টার টেরোরিজম), দাঙ্গা দমন বিভাগ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা, প্রসিকিউশন, এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, কল্যাণ শাখা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার। শুরুর সময় জনবল ছিল ১,১৩৫ জন, বর্তমানে তা দাঁড়িয়েছে ৩,৪১৪ জনে। জনবল বৃদ্ধি ও কাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে আরএমপি আজ একটি সক্ষম ও কার্যকর বাহিনীতে পরিণত হয়েছে।

কমিশনার আরও বলেন, “রাজশাহী শহর পরিচ্ছন্নতা, শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষানগরী হিসেবে যে মর্যাদা পেয়েছে, তাতে আরএমপির অবদান অপরিসীম। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সেবা দিয়ে এ বাহিনী নগরবাসীর আস্থা অর্জন করেছে।

উল্লেখ্য, ১৭৭২ সালে রাজশাহী জেলা গঠনের পর ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী পৌরসভা, যা ১৯৯১ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। আর এই কর্পোরেশন অঞ্চলকে ঘিরেই ১৯৯২ সালে যাত্রা শুরু করে আরএমপি। আজ আরএমপি শুধুই একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং রাজশাহীর গর্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102