রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

আশুগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে এক জন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

আশুগঞ্জ (২৭ জুন শুক্রবার ২০২৫) আশুগঞ্জ আর্মি ক্যাম্প হতে লিখিত অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে। ক্যাপ্টেন ইমরন এর নেতৃত্বে আশুগঞ্জ রেলগেট এলাকায়।জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলার মামলায় এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় আশুগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি কবিরুল ইসলাম, জিয়াউল হক এবং টিটু মিয়া কে গ্রেফতারের উদ্দেশ্যে যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করেন।অভিযানে কবিরের বাড়িতে তল্লাশি করে নগদ ৭ লক্ষ ৮১ হাজার টাকা সহ কবিরকে গ্রেফতার করা হয়।কিন্তু জিয়াউল এবং টিটুকে পাওয়া যায় নি।

যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের প্রাক্কালে সে নিজেকে জামায়াত ইসলামের সমর্থক বলে দাবী করে এবং তার মেয়ের জামাই ইব্রাহিম খলিল (জামায়াত কর্মী) তাকে জামায়াত এর লোক বলে সাফাই গাইতে থাকে। জানা যায় ৫ আগস্ট পরবর্তী সময়ে সে গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে সে তার মেয়ের জামাই জামায়াত কর্মী ইব্রাহিম খলিল এর মাধ্যমে নিজেকে জামায়াতের সমর্থক দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের চেস্টা করে যাচ্ছে। অথচ তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর উপর্যুপরি হামলার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে সে বিগত ফ্যাসিস্ট সরকারের আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তার বাড়িতে যৌথবাহিনীর অভিযান চলাকালে স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অন্যায়ভাবে জমিজমা, দোকানপাট দখল এবং ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের অভিযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায় কবিরের অত্যাচার নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি নিজের মা, ভাই – বোন ও। কবির সম্পূর্ণ বেআইনি ভাবে নিজের মা ভাই বোনকে পৈত্রিক বসতবাড়ি হতে উচ্ছেদ করে বোনের দোকান দখল করেছে বলে জানা যায়। এছাড়াও নিজের বৃদ্ধ মায়ের স্বাভাবিক মৃত্যুকে সম্পত্তির লোভে ভাই বোন কর্তৃক হত্যার মিথ্যা মামলা দায়ের করে যা আদালতে প্রমানিত হয়েছে। শান্তিপ্রিয় আশুগঞ্জবাসী তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে স্থানীয় সূত্র জানায়।

আটককৃত আসামী কবিরুল ইসলাম কবির কে জব্দকৃত ৭ লক্ষ ৮১ হাজার টাকা সহ আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম বলেন, কবিরুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আশুগঞ্জ গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দায়ের করা একাধিক মামলায় কবিরুল ইসলাম এজাহারভুক্ত আসামি ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102