সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে চারহাজার পিস ইয়াবার সাথে দুই মাদক ব্যবসায়ী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জয়নুল ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২,০০০ করে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা গাজী ময়নাল হোসেন (৫৫), পিতা-মৃত জাহেদ আলী ও একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের বাসিন্দা রত্না আক্তার (৩০), স্বামী-ফিরোজ আহম্মেদ, পিতা-ইউনুছ আলী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102