রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে বড় ধরনের রদবদল, সরাইলের ওসি মোরশেদুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানার মধ্যে পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ ৮ জন ইন্সপেক্টর (পরিদর্শক) কে একযোগে বদলি করা হয়েছে। গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে জনস্বার্থে বদলির কথা বলা হয়। বদলিকৃত কর্মকর্তাদেরকে সত্বর যোগদানের জন্য ওই অফিস আদেশে নির্দেশনা প্রদান করা হয়।
অফিস আদেশ অনুযায়ি, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মোঃ খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অর্থাৎ দায়িত্ব ঠিক থেকে তাদের থানা বদল হয়েছে।

এছাড়া সরাইল থানার ওসি মোঃ রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক ও নবীগরের ওসি আবদুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

একসাথে জেলা পুলিশের এত বড় রদবদল নিয়ে সর্বত্র আলোচনা চলছে। একাধিক ওসির বিরুদ্ধে নানা ধরণের অভিযোগও ছিলো। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা ভালো দায়িত্ব পালনের ফলস্বরূপ পদায়িত হন বলে আলোচনা আছে।
এ ব্যাপারে পুলিশ সুপার এহতেশামুল হক সাংবাদিকদের জানান, জনস্বার্থে ও কর্মের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102