বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২২ জুন, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী মির্জাজোড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

অদ্য ২২ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে মায়ানমার হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক তাৎক্ষণিকভাবে মির্জাজোড়া এলাকার বেড়িবাঁধ, নাফ নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করেন।

একইসাথে বিজিবির দমদমিয়া বিওপি থেকে আরেকটি নৌ টহলদল ফ্যান্টম বোটযোগে নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান নেয়। আনুমানিক সকাল ০৫৩০ ঘটিকায় বিজিবি টহলদল মায়ানমারের জলসীমায় একটি নৌকাকে র্দীঘক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতে দেখে সেটিকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পরে নৌকা হতে ০২ জন ব্যক্তিকে নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা কেওড়া জঙ্গল সংলগ্ন মাছের প্রজেক্টের পাশে লুকিয়ে রেখে প্রতিকূল আবহাওয়ায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতরে গা ঢাকা দেয়।

অভিযানরত বিজিবি সদস্যরা দীর্ঘ সময় তল্লাশি শেষে কেওড়া জঙ্গলের ভিতরে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত দুটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এর সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জব্দকৃত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জমার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102