রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

স্বাধীন বাংলা পার্টি’র নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিলেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নবগঠিত রাজনৈতিক দল স্বাধীন বাংলা পাটি এসবিপি ২২/০৬/২০২৫ ইং রোববার বেলা ৩ টায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা করেছেন সভাপতি, সাধারন সম্পাদক ও দলের নেতাকর্মীগন। একটি রাজনৈতিক দল হিসাবে ইসির সকল শর্তপূরন করে আবেদন পত্র জমা দিয়েছেন দলে সাধারণ সম্পাদক জানিয়েছেন।

স্বাধীন বাংলা পার্টির সভাপতি শাহ মোঃ শাহরিয়ার শান্ত ও সাধরণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা এসময়ে ইসি কার্যালয়ে উপস্থিত ছিলেন, দলের প্রতিক হিসেবে চেয়েছেন বাঘ।

উল্লেখ্য, দলটি ১০ এপ্রিল আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং গত ১১ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে করে দলের আত্মপ্রকাশ করেন দলটির সাথে “স্বাধীন বাংলা পাটি” নামে শাহ মোঃ শাহরিয়ার শান্ত সভাপতি ও মোঃ মুস্তাফিজুর রহমানকে সাধরণ সম্পাদক করে ৭১ সদস্যের কেন্দ্রিয় কমিটি ঘোষনা করা হয়েছিল।
স্বাধীন বাংলা পার্টির এখন পর্যন্ত ৩১টি জেলা এবং ১০২টি উপজেলায় কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটির মধ্যে রয়েছে, ঝিনাইদহ, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, টেকনাফ, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর কমিটি রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102