সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

স্বাধীন বাংলা পার্টি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করবে আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নবগঠিত রাজনৈতিক দল স্বাধীন বাংলা পাটি এসবিপি (আজ) রোববার বেলা ৩ টায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে। একটি রাজনৈতিক দল হিসাবে ইসির সকল শর্তপূরন করে আবেদন পত্র জমা দিতে যাচ্ছে দলটি।

স্বাধীন বাংলা পার্টির সভাপতি শাহ মোঃ শাহরিয়ার শান্ত ও সাধরণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা এসময়ে ইসি কার্যালয়ে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১০ এপ্রিল আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং
গত ১১ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে করে আত্মপ্রকাশ করেন দলটির সাথে “স্বাধীন বাংলা পাটি” নামে শাহ মোঃ শাহরিয়ার শান্ত সভাপতি ও মোঃ মুস্তাফিজুর রহমানকে সাধরণ সম্পাদক করে ৭১ সদস্যের কেন্দ্রিয় কমিটি ঘোষনা করা হয়।

স্বাধীন বাংলা পার্টির এখন পর্যন্ত ৩১টি জেলা এবং ১০২টি উপজেলায় কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটির মধ্যে রয়েছে, ঝিনাইদহ, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, টেকনাফ, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর কমিটি রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102