সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা বুড়িচং ১৪ বছরের একজন নিষ্পাপ ছেলেকে বিষপান ও এসিড দিয়ে হত‍্যার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মুদি দোকানে চুরির ঘটনায় সালিশে বৈঠকে বিচার করায় প্রতিশোধ নিতে এক ছেলেকে বিষ ও এসিড দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে চোর ও তার ভাইয়ের বিরুদ্ধে।

ছেলের হত‍্যার ঘটনা কে কেন্দ্র করে বুড়িচং থানায় দুইজন কে আসামী করে মামলা দ্বায়ের করেন ছেলের মা শাহানারা আক্তার। নিহত হোসেন কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মো:আবু তাহেরের ছেলে।
নিহত হোসেন শিকারপুর উচ্চ বিদ‍্যালয়ের ছিত্র ছিলেন।

১৮ জুন বুধবার বিকেল পাঁচটায় বুড়িচং থানার ওসি আজিজুল হক এই বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ৩১ মে শনিবার বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর উচ্চ বিদ্যালয় ছুটির পর বাড়িতে যেতে ছিলেন গ্রাম্য বিচারক আবু তাহেরের ১৪ বছরের ছেলে হোসাইন। রাস্তা থেকে ডেকে নেয়া হয় হোসাইনকে। তাকে বেঁধে বিষপান করানো হয়, তারপর অমানবিক ভাবে তার অন্ডকোষে ঢেলে দেওয়া হয় এসিড। পরিবার সূত্রে জানা যায়, দুইমাস আগে শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় অভিযুক্ত সাইমুনের জড়িত থাকার ঘটনা প্রমাণিত হলে গ্রাম্য সালিশের মাধ্যমে সাইমুনকে ৫ হাজার জরিমানা করে বিচারক একই এলাকার আবু তাহের। এতে ক্ষুব্ধ হয় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন। বাবার উপর ক্ষোভ মিটাতে এই নিষ্পাপ ছেলে হোসাইন (১৪)কে নির্যাতন করে চোর ও তার ভাই।

১৮ জুন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ১২ দিন আইসিইউতে থাকার পর শিশু হোসেইনের মৃত্যু হয়। ১৪ বছরের নিষ্পাপ ছেলে হোসেইনকে হারিয়ে কান্নায় মূর্ছা যাচ্ছেন বাবা আবু তাহের ও মা শাহানারা আক্তার। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, গত দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে নিহত শিশুর পরিবার।জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102