সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ৷
পুলিশ সুত্রে জানা যায়, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গৌরীপুর-হোমনা সড়কে ছাত্র জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ এবং হামলা করার অভিযোগে দায়ের করা মামলায় শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন, শহিদুল্লাহ আ’লীগের আমলে বিএনপির নেতাদের মিথ্যা মামলা দিতে নামের তালিকা দিয়ে সহযোগিতা করতো একই সাথে মামলার ভয় দেখিয়ে অবৈধ অর্থ বাণিজ্য করতো এলাকায়।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, উপজেলা পরিষদের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ ও হামলা করার অভিযোগে দায়ের করা মামলায় আ’লীগ নেতা শহিদুল্লাহ কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102