সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

যশোরে ২টি তক্ষক ও মেছো বিড়াল উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১০ জুন, ২০২৫

আজ ১০ জুন ২০২৫ তারিখ, দুপুরে যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা নামক স্থান থেকে পুলিশ একটি তক্ষক উদ্ধার করেছে। মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির কাছ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। এছাড়া, বন বিভাগের সোর্সের মাধ্যমে আরও একটি তক্ষক এবং আসামীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আগামীকাল থানায় একটি মামলা দায়ের করা হবে।

এছাড়া, একই দিনে যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন শার্শা উপজেলার বুজতলা গ্রামের রাস্তা সংলগ্ন আম বাগান থেকে একটি অসুস্থ মেছো বিড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ালটি শার্শা এসএফএনটিসি হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ হয়ে নিজে অল্প হাটাচলা করতে পারছে। দ্রুত সুস্থ হলে তাকে তার বাসস্থানের কাছাকাছি ছেড়ে দেওয়া হবে।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষায় বন অধিদপ্তরের চলমান প্রয়াস অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102