সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বাংলা গানের বরপুত্র লাকি আখান্দ-এর ৬৯তম জন্মদিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৫ জুন, ২০২৫

বাংলা গানের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম লাকি আখান্দ, আগামী ৭ জুন ২০২৫ তাঁর ৬৯তম জন্মবার্ষিকী, যদিও পূর্বে কিছু ক্ষেত্রে ১৮ জুন তাঁর জন্মদিন পালিত হতো, গুগল কর্তৃপক্ষ ২০১৯ সালে তাঁর পরিবারের সাথে সমন্বয় করে ৭ জুনকেই তাঁর জন্মদিন হিসেবে চূড়ান্ত করে এবং সেই অনুযায়ী গুগল ডুডলে সম্মান প্রদর্শন করে।

তিনি আমাদের ছেড়ে গেছেন ২১ এপ্রিল ২০১৭ সালে, মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তাঁর রেখে যাওয়া সুর, কণ্ঠ ও গানের আবেদন আজও কোটি মানুষের হৃদয়ে সমানভাবে ধ্বনিত হয়।

লাকি আখান্দ ছিলেন একাধারে সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী, “আবার এলো যে সন্ধ্যা”, “আমায় ডেকো না”, “এই নীল মনিহার”, “আগে যদি জানতাম” “আজ এই বৃষ্টির কান্না দেখে,” “কবিতা পড়ার প্রহর”, “এই রূপালী গিটার ছেড়ে”, “লিখতে পারিনা কোন গান তোমাকে ছাড়া” প্রভৃতি গান বাংলা সংগীতকে দিয়েছে এক বিশিষ্ট মেলোডিক ধারা, তিনি ব্যান্ড ‘হ্যাপি টাচ’-এর সাথেও যুক্ত ছিলেন।

আমি, এরশাদুল হক টিংকু, কপিরাইট ও রয়্যালটি সংক্রান্ত বিষয়ে লাকি আখান্দ-এর পরিবারের দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করছি, প্রয়োজনে তাঁর পরিবারের সদস্য, বিশেষ করে কন্যা মামান্তি আখান্দ নুর, এবং তাঁর সেই সময়কার সহশিল্পী ও সংগীত পরিচালকগণকে সংশ্লিষ্টতার ভিত্তিতে সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনাদের চ্যানেলের পক্ষ থেকে যদি লাকি আখান্দ-কে নিয়ে কোনো টক শো, মিউজিক্যাল ট্রিবিউট, ডকুমেন্টারি রিপোর্ট, কিংবা এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রচারের পরিকল্পনা থাকে, তবে আমরা কুল এক্সপোজার-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবগুলো টিভি চ্যানেল পূর্ব নির্ধারিত নিজস্ব অনুষ্ঠান প্রচার করবে, সেইক্ষেত্রে লাইভ কনসার্ট হলে সেখানে লাকি আখান্দকে ট্রিবিউট করে কেউ গান কলে তাহলে সেটা শিল্পীর প্রতি সম্মান জানানো হবে, একই সাথে ওইদিন টিভি স্ক্রল/ টিকার এ লাকি আখান্দ এর জন্মদিনের খবরটি প্রচার করা যেতে পারে।

একজন কালজয়ী সুরস্রষ্টাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করাটা সময়ের দাবি, আপনাদের আন্তরিক সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102