শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ধামরাইয়ে ট্রিপল মা/র্ডা/রে/র রহস্য উদঘাটন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাংবাদিক খালেকুজ্জামান সুজিত, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :

পারিবারিক বিরোধের জের ধরে সন্ধিগ্ধ আসামী রবিন (২২), তার শাশুড়ি ১। নার্গিস (৩৭), স্বামী-মৃ/ত রাজা মিয়া এবং শ্যালকদ্বয় ২। শামীম (১৬), ৩। সোলাইমান (৬) উভয় পিতা-মৃত রাজা মিয়া, সর্ব সাং-রক্ষিত, থানা-ধামরাই, জেলা-ঢাকাদেরকে গত ০১/০৬/২০২৫ইং তারিখে দিবাগত রাত্র অনুমান ১১.৩০ ঘটিকা হতে ০২/০৬/২০২৫ইং তারিখ ভোর ০৪.০০ ঘটিকা পর্যন্ত টিনের বেড়ার দরজা খুলে আসামী রবিন (২২) প্রথমে তার বড় শ্যালক শামীমকে পাশের একটি খাঁটে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তার পাশে গিয়ে তার মুখের উপর বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃ/ত্যু নিশ্চিত করে।

পরবর্তীতে সন্ধিগ্ধ আসামী রবিন তার শাশুড়ি নার্গিস (৩৭), তার ছোট শ্যালক সোলাইমানদ্বয়কে অপর একটি খাটে শুয়ে থাকাবস্থায় দেখে একই কায়দায় শাশুড়ি নার্গিস এর মুখে বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃ/ত্যু নিশ্চিত করে এবং ছোট শ্যালক সোলাইমানকেও মুখে বালিশ চাপা দিয়ে মৃ/ত্যু নিশ্চিত করার পর তিনজনের লাশ একই খাঁটে শুইয়ে রেখে কাঁথা দিয়ে ঢেকে ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় সন্ধিগ্ধ আসামী তার নিজ বাড়ীতে চলে আসে।

তৎপরে ০২/০৬/২০২৫ইং তারিখ সকাল হতে সন্ধিগ্ধ আসামী রবিন এর স্ত্রী নাসরিন তার মা ও ভাইয়ের ফোনে ফোন দিতে থাকলে তারা ফোন রিসিভ না করায় তার স্ত্রী তার মায়ের বাড়ী ধামরাই থানাধীন রক্ষিত গ্রামে দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় স্বশরীরে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পান যে তার মা ও দুই ভাইকে মৃ/ত অবস্থায় কাঁথা দিয়ে ঢাঁকা আছে। এ ঘটনায় সন্ধিগ্ধ আসামী রবিন (২২) কে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে জড়িয়ে হ/ত্যা/কা/ন্ডে/র দায় স্বীকার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102